ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ৭৬ কৃতি শিক্ষার্থীকে এগনাফ এর রাজকীয় সংবর্ধনা

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: “মেধা, সততা, দেশপ্রেমে একসাথে গড়ি মানবিক নান্দাইল”—এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০ ঘটিকায় নান্দাইল উপজেলা সদর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘এসো গড়ি নান্দাইল ফাউন্ডেশন’ (এগনাফ)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসো গড়ি নান্দাইল ফাউন্ডেশন (এগনাফ) ও বিডিপি’র চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান। তিনি তাঁর শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর মানবিক বাংলাদেশের কর্ণধার। শুধুমাত্র পুথিগত বিদ্যা নয়, মেধা ও সততার সাথে দেশপ্রেমকে লালন করে একটি মানবিক নান্দাইল তথা সমৃদ্ধ রাষ্ট্র গড়তে তোমাদের এগিয়ে আসতে হবে।”

এগনাফের সহ-সাধারণ সম্পাদক লুৎফর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল হাই এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুল্লাহ।

বক্তারা শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, আজকের এই সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় অর্জনে অনুপ্রাণিত করবে। আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে সমাজ সংস্কারে তারা অগ্রণী ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা ছালেহ উদ্দিন আকন্দ, নান্দাইল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ, প্রধান শিক্ষক মারকিয়া রেবেকা সুলতানা, প্রধান শিক্ষক তাইজুল ইসলাম এবং অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ অন্যান্য গুণীজন।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, এগনাফের উপদেষ্টা ও সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, উত্তরীয়বস্ত্র ও উপহার তুলে দেয়া হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।