ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

‘আমি শুধু ময়মনসিংহ বিভাগের সন্তান নই, সারা বাংলাদেশের মন্ত্রী’- তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ৩ দিন ব্যাপী ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নিজের দায়িত্বের এলাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমি শুধু ময়মনসিংহ বিভাগের সন্তান নই, সারা বাংলাদেশের মন্ত্রী। মন্ত্রণালয় সারা বাংলাদেশের জন্য কাজ করে। তবে আশপাশের এলাকাবাসীর প্রতি দরদটা একটু বেশি থাকবে, এটাও স্বাভাবিক।’

তিনি জানান, প্রথম ধাপে ময়মনসিংহ বিভাগ, বগুড়া, ফেনী ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণমাধ্যমে যে স্বাধীনতা বিরাজমান, তা অব্যাহত থাকবে।’

“আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতার ধরন ও চ্যালেঞ্জ দ্রুত পরিবর্তিত হচ্ছে। অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং এবং সংবাদ উপস্থাপনায় মাল্টিমিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি। এ ধরণের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ‘সবার আগে বাংলাদেশ’ গঠনে সাংবাদিকদের প্রযুক্তিনির্ভর ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, সরকারের ভুল-ভ্রান্তি হলে সাংবাদিকরা অবশ্যই তা তুলে ধরবেন। তবে অপপ্রচার বা অপতথ্যের মাধ্যমে নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের এমন কোনো জনপ্রিয় বা সুপরিচিত ব্যক্তি নেই, যার নামে অপপ্রচার করা হয়নি। আমাদের মা-বোনদেরও মিসইনফরমেশন ও ইনপার্সোনেশনের মাধ্যমে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাই এআই, ফ্যাক্টচেকিং এবং মিসইনফরমেশন সম্পর্কে সাংবাদিকদের দক্ষতা বাড়াতেই সারাদেশে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘

৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণে হোসেনপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। প্রশিক্ষণে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সংবাদের সত্যতা যাচাই (Fact Check), মোবাইল জার্নালিজম ও মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি এবং সংবাদ প্রস্তুতকরণে এআই প্রযুক্তির ইতিবাচক ও নৈতিক ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।