ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মাসফি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঘোষপালা গ্রামে অবস্থিত মাসফি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর ) বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নান্দাইল কর্তৃক আয়োজিত ‘বৃত্তি পরীক্ষা ২০২৫’ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে এই সম্মাননা প্রদান করা হয়।

সমাজসেবক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ এমদাদুল হক। ঘোষপালা ফাজিল মাদ্রাসার প্রভাষক শাহরিয়ার তারেকের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন নান্দাইল শাখার সভাপতি হাজী রফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আলী আজম, ধর্ম বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য শহীদুল্লাহ রতন ও রফিকুল ইসলাম সুলতান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আরবী প্রভাষক আল মামুন খান, ঘোষপালা ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য শাহজাহান মিয়া, মাওলানা আবুল হাসেম, সহকারী মৌলভী আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী রাকিবুল করিম মিজান, এবং সমাজসেবক ও মেম্বার পদপ্রার্থী হাফেজ মামুন মিয়া প্রমুখ।

বক্তব্য শেষে মাসফি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৪৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া।

প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ এমদাদুল হক তার বক্তব্যে বলেন, ” প্রতিষ্ঠানে বর্তমানে ১৬ জন দক্ষ ও অভিজ্ঞ স্টাফের মাধ্যমে অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষিকা পান্না আক্তার, মারজিয়া আক্তারসহ অন্যান্য শিক্ষক মন্ডলী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।