ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ফ্যামিলি কার্ড বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শনে নান্দাইল আসছেন তথ্য প্রতিমন্ত্রী

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: দুস্থ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে নান্দাইল সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি।

শনিবার (১৭ অক্টোবর, ২০২৬) তিনি দিনব্যাপী এই নান্দাইল সফর করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সফরসূচিতে এ তথ্য জানানো হয়।

​প্রকাশিত সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী সকালে ঢাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকালে নান্দাইলের নিজ বাসভবন “বাহাদুরপুর হাউজ”-এ পৌঁছাবেন। পরবর্তীতে দুপুরে তিনি উপজেলার মোয়াজ্জেমপুরে উপস্থিত হবেন এবং সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাধারণ ও দরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

​ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে বিকেলে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার বিভিন্ন দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করবেন এবং স্থানীয় ভক্ত ও উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

​প্রতিমন্ত্রীর আগমন ও বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সফর শেষে রাতেই তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে নান্দাইল ত্যাগ করবেন।

​প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।