ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

এগারসিন্দুর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ || তদন্ত কমিটি গঠন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

 আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে অভিযোগটি প্রশাসনের নজরে আসে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে ১ এপ্রিল ২০২৬ তারিখে একটি অফিস আদেশ জারি করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়, এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্ত করে জরুরিভিত্তিতে প্রতিবেদন দাখিল করতে হবে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান,  উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নূর-ই আলম  এবং পাকুন্দিায়া উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ওয়ালিউল হোসেন উল্লাস।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটিকে অভিযোগের বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
এদিকে, অফিস আদেশটির অনুলিপি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মাননীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হয়েছে, যাতে বিষয়টি তাদের অবগতির মধ্যে থাকে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।