ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

এমপি ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত সার্জারি কার্যক্রম শুরু: প্রথম দিনেই ১০ জনের সফল অস্ত্রোপচার

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর বিশেষ উদ্যোগে হাসপাতালটিতে প্রথমবারের মতো নিয়মিত সার্জারি (অস্ত্রোপচার) কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ ‍জুন) হাসপাতালের আধুনিকায়নকৃত অপারেশন থিয়েটারে অত্যন্ত সফলতার সাথে ১০ জন রোগীর অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। এর মধ্যে একজনের জটিল ‘প্যারা-আম্বিলিক্যাল হার্নিয়া’ অপারেশনসহ আরও ৯টি সাধারণ অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, অস্ত্রোপচার পরবর্তী সকল রোগী বর্তমানে সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন।

দীর্ঘদিন পর নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন বৃহৎ পরিসরে সার্জারি কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এদিন হাসপাতালের বহির্বিভাগে সার্জারি সংক্রান্ত চিকিৎসার জন্য ৭৫ জন রোগী সেবা গ্রহণ করেন। তাদের মধ্য থেকে যাদের অস্ত্রোপচার প্রয়োজন, তাদের তালিকাভুক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের অপারেশন করা হবে বলে জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি জানান, এখন থেকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিতভাবে পাইলস, ফিসার, ফিস্টুলাসহ বিভিন্ন সাধারণ অস্ত্রোপচার এবং গর্ভবতী মায়েদের জন্য সিজারিয়ান সেকশন (সিজার) সেবা সার্বক্ষণিক চালু থাকবে।

স্থানীয়রা জানান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এই মহতী উদ্যোগের ফলে নান্দাইলের সাধারণ মানুষকে এখন আর ছোটখাটো অপারেশনের জন্য জেলা শহর বা বেসরকারি ক্লিনিকে মোটা অংকের টাকা খরচ করে যেতে হবে না। নিজ এলাকাতেই সরকারি খরচে উন্নতমানের সার্জারি সেবা পাওয়া সম্ভব হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অগ্রগতিকে নান্দাইলবাসীর স্বাস্থ্যসেবায় এক বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সচেতন মহল।

তথ্য: বাংলাদেশ বেতার

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।