ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে অবৈধ মাটি খনন: ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা

মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ।
এপ্রিল ৫, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামরদহ ইউনিয়নে অবৈধভাবে মাটি খনন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানা করেছে।

রবিবার (৫ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র কামরদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি খনন করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের হাতেনাতে আটক করা হয় এবং আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কৃষি জমির ক্ষতি করে এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

প্রশাসন সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে জানিয়েছে, কোনো ধরনের অবৈধ মাটি খনন বরদাস্ত করা হবে না।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।