ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে যুবদল নেতা সাজেদুল ইসলাম হিরো গ্রেফতার, মিথ্যা মামলার অভিযোগ

মিজানুর রহমান।গোবিন্দগঞ্জ
এপ্রিল ৬, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান।গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় যুবদলের সদস্য সচিব মোঃ সাজেদুল ইসলাম হিরো গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামপুর বাজার সংলগ্ন মোঃ রুহুল আমিনের জমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি অস্থায়ী অফিস স্থাপন করা হয়। অফিসের বাঁশের খুঁটি সরাতে দেরি হওয়াকে কেন্দ্র করে মোবাইল ফোনে মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ বিপুল যুবদল নেতা সাজেদুল ইসলাম হিরোকে গালাগালি করেন বলে অভিযোগ রয়েছে।

পরে উভয়ের মধ্যে সামনা-সামনি হলে কথাকাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। স্থানীয় জনসাধারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার জেরে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে মোঃ রুহুল আমিন গোবিন্দগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে সাজেদুল ইসলাম হিরো আদালতে জামিন নিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করতে এ মামলা করা হয়েছে এবং মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা দ্রুত তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।