নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এই মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই দিবাগত রাতে উপজেলার রসুলপুর বিলপাড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জান্নাত উল্লাহ (৩৭) ও জহিরুল ইসলাম (৩৯), ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক শাহীন (৪০) এবং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার (২০)।
এ ঘটনায় শনিবার (১ আগস্ট) নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে রুজুকৃত মামলায় নান্দাইল উপজেলার সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়, তাঁর নির্দেশনায় আসামিরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, জনমনে আতঙ্ক তৈরি এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের ষড়যন্ত্র করছিলেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, ” গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং সাবেক সংসদ সদস্য তুহিনসহ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
নিম্নে পলাতক আসামীদের ঠিকানা দেওয়া হলো:-
৫. আনোয়ারুল আবেদীন খান তুহিন (৪৮), পিতা: জয়নাল আবেদীন, সাং- কোনা দেউলডাংরা। (সাবেক সংসদ সদস্য ও সাবেক আহ্বায়ক, নান্দাইল উপজেলা আওয়ামী লীগ)
৬. মোজাম্মেল হক যাদু (৪৫), পিতা: মৃত আবাল হোসেন, সাং- রসুলপুর। (সাধারণ সম্পাদক, নান্দাইল উপজেলা যুবলীগ)
৭. সাদেক হোসেন ভূইয়া (৩২), পিতা: আবুল হাসেম, সাং- সুরাশ্রম। (সাবেক সভাপতি, গাংগাইল ইউনিয়ন ছাত্রলীগ)
৮. মজিবুর রহমান (৩৫), পিতা: বরণী সূত্রধর, সাং- রসুলপুর। (সদস্য, ০৩নং নান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ)
৯. খোকন সূত্রধর (৩২), পিতা: যতিবুর রহমান, সাং- রসুলপুর।
১০. মোশারফ হোসেন (৩৫), পিতা: মো. হাসিম উদ্দিন, সাং- সত্তপুর। (সাবেক সভাপতি, খুররম খান ডিগ্রি কলেজ ছাত্রলীগ)
১১. মো. ইসমাইল হোসেন (৫৮), পিতা: মৃত শহর আলী, সাং- ধনুয়া মহাদেবপুর। (সহ-সভাপতি, ০৫নং গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগ)
১২. মো. নয়ন মিয়া (৩৫), পিতা: মৃত গিয়াস উদ্দিন, সাং- চৈতনখালী। (সদস্য, বীর বেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগ)
১৩. আবু বক্কর সিদ্দিক ঝাঝা (৪০), পিতা: অজ্ঞাত, সাং- স্নায্যগীরপুর। (সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা পরিষদ)
১৪. ইয়াসিন আরাফাত সাগর (২৬), পিতা: রফিক উদ্দিন, সাং- বাহাদুরপুর। (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নান্দাইল উপজেলা ছাত্রলীগ)
১৫. রুহুল আমিন (৩৫), পিতা: সোনা মিয়া, সাং- অরণ্যপাশা। (সদস্য, ০৫নং গাংগাইল ইউনিয়ন যুবলীগ)
১৬. আব্দুল কাদির মেম্বার (৫৬), পিতা: মৃত আকাস আলী, সাং- বাটালী। (সদস্য, বীর বেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগ)
এছাড়া অজ্ঞাতনামা আরও ১৩/১৪ জনকে আসামী করা হয়েছে।

