ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা

শাহজাহান ফকির
এপ্রিল ২৭, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় উপজেলা প্রশাসন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নান্দাইল চৌরাস্তা এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় ও জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।

অভিযান চলাকালে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ের তথ্য সঠিকভাবে রেজিস্টারে লিপিবদ্ধ না করা এবং ক্রয়কৃত তেলের পরিমাণের সাথে বিক্রয়ের তথ্যে অসামঞ্জস্য পাওয়ায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী ‘মিজান মেশিনারিজ’কে ১৫,০০০ টাকা এবং ‘হাজী ট্রেডার্স’কে ২৫,০০০ টাকা—সর্বমোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ মজুদ রোধে জেলা প্রশাসনের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত উক্ত অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত জারি রাখা হবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।