সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় টানা ভারি বর্ষণে একটি পুরোনো ব্রিজের নিচের মাটি ও গাইডওয়াল ধ্বসে গিয়ে সেটি এখন ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ এই ব্রিজের এমন নাজুক অবস্থায় ওই রাস্তা দিয়ে চলাচলকারী শত শত যাত্রী ও যানবাহন চরম ঝুঁকির মুখে রয়েছে। ফলে দুই উপজেলার মানুষের যাতায়াতে জনদুর্ভোগ এখন চরমে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের সুন্দাইল গ্রামে, যা গাংগাইল বাজার থেকে পাইকুড়া বাজার সংযোগকারী প্রধান সড়কে অবস্থিত।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের সুন্দাইল গ্রামে, যা গাংগাইল বাজার থেকে পাইকুড়া বাজার সংযোগকারী প্রধান সড়কে অবস্থিত।
বুধবার (৮ জুলাই) সরেজমিন পরিদর্শনে জানা গেছে, সুন্দাইল গ্রামের এই গ্রামীণ পাকা রাস্তাটিতে বহুদিনের পুরোনো একটি ব্রিজ ছিল। গত কয়েকদিন আগে ব্রিজের নিচের মাটি ধ্বসে গিয়ে একপাশের গাইডওয়াল ধসে পড়ে। টানা বৃষ্টিতে তীব্র স্রোতে পাকা রাস্তার কার্পেটিংয়ের নিচের মাটি বিলীন হয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে ব্রিজের ওপর দিয়ে যানবাহন চালানো তো দূরে থাক, পথচারীদের হেঁটে চলাচল করাও বিপজ্জনক হয়ে পড়েছে।
উক্ত রাস্তাটি সুন্দাইল, মদনপুর, গাংগাইল, গয়েশপুরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম এবং পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার বিভিন্ন হাটবাজারে যোগাযোগের একমাত্র মাধ্যম। ব্রিজের এই বেহাল দশায় দুই উপজেলার মানুষের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা দুলাল ও তোফাজ্জল মিয়া বলেন, “রাস্তাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রিজটি অনেক পুরোনো ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় কয়েক দিন আগেই ফাটল দেখা দিয়েছিল। গত রাতের বৃষ্টিতে সেটি পুরোপুরি ভেঙে মরণ ফাঁদ হয়ে আছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্রিজটি মেরামত বা নতুন ব্রিজের জোর দাবি জানাচ্ছি।”স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন জানান, ব্রিজ ও রাস্তা ভেঙে যাওয়ার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। তিনি আশা করছেন, জনগণের কষ্ট লাঘবে খুব শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া পিয়াল বলেন, “আমি বিষয়টি অবগত আছি। এই মুহূর্তে বড় কোনো বরাদ্দ হাতে না থাকলেও জনদুর্ভোগের কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হচ্ছে।”
শা/ফ

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।