ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মটরযান কর্মচারী ইউনিয়নের নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন’ নান্দাইল বারুইগ্রাম শাখার নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) সন্ধ্যায় নান্দাইল বারুইগ্ৰাম চৌরাস্তা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নান্দাইল বারুইগ্রাম শাখা শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি মনিরুজ্জামান বিজয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাবু পল্লব রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হাসান ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক বাবুল, গাংগাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়া এবং যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস। বক্তারা তাদের বক্তব্যে নব-গঠিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানান এবং শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফার সঞ্চালনায় পরিচিতি সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।