ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে পূর্ব শত্রুতা ও দায়েরকৃত মামলা তুলে না নেওয়ায় এক কৃষকের প্রায় ৬০ শতাংশ জমির বোরো ধান কেটে লুটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার রাজগাতী ইউনিয়নের বিল ভাদেরা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী কৃষক মোঃ মহির উদ্দিন (৫৫) বাদী হয়ে ৫ জন নামীয় এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিল ভাদেরা গ্রামের মৃত ইসমাহিল হোসেনের পুত্র মোঃ মহির উদ্দিনের সাথে তার সহোদর ভাই ও আত্মীয়-স্বজনদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত মার্চ মাসে আসামিরা মহির উদ্দিনের স্ত্রী ও কন্যাকে পিটিয়ে গুরুতর আহত করলে তিনি থানায় একটি মামলা (মামলা নং-০৯, তারিখ-০৬/০৩/২০২৬) দায়ের করেন। ওই মামলায় আসামিরা জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে মামলা তুলে নেওয়ার জন্য মহির উদ্দিনকে প্রাণনাশের হুমকি দিতে থাকে।

ভুক্তভোগী মহির উদ্দিন জানান, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে বিবাদী উবাইদুল্লাহ (৩৫), আকিব মিয়া (২৫), বাইজিদ মিয়া (২৮), হেলাল উদ্দিন (৬৫) ও মারুফ মিয়াসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার মালিকানাধীন ৬০ শতাংশ জমিতে অনধিকার প্রবেশ করে। তারা জোরপূর্বক জমির পাকা বোরো ধান কাটা শুরু করে। খবর পেয়ে মহির উদ্দিন ৯৯৯ কল দিলে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে গ্রামের সালেম উদ্দিন, আব্দুল আউয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে ভুক্তভোগী কৃষক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অপরদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তারা কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ধান লুটের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।