ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মায়াময় সেবা কেন্দ্রের নতুন কমিটি গঠন ও গুণীজন সম্মাননা প্রদান সম্পন্ন।।

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঘোষপালা বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মায়াময় সেবা কেন্দ্র’-এর বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি গঠন ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

“মানুষের পাশে, মানবতার সাথে” – এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৩০মে) আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি আগামী ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত দুই বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সোহানুর রহমান লিটন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন— মুশুল্লি কলেজের প্রভাষক এনায়েত করিম ভুঁইয়া খোকন, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, শ্রমিক নেতা রতন মিয়া এবং মেটলাইফ ইনস্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার আতাউল হক বাচ্চু। বক্তারা মায়াময় সেবা কেন্দ্রের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও সমাজের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন মোঃ নাদিরশাহ নাদিম।

এছাড়া সংগঠনের পক্ষ থেকে সমাজসেবা, শিক্ষা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চারজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা ক্র্যাস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন: ঘোষপালা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালনআবুল হাছানাত মোঃ এনামুল হক, দৈনিক যুগান্তরের সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান, বিশিষ্ট সমাজসেবক মোঃ আজিজুল ইসলাম সাগর ও বিশিষ্ট ব্যবসায়ী৪. নূর আলম সবুজ।

আহবায়ক কমিটির মানবিক ও নিষ্ঠাবান অবদানের স্বীকৃতিস্বরূপ মায়াময় সেবা কেন্দ্রের চেয়ারম্যানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় মোঃ আশফাকুল হক পাপ্পু, মোঃ মাহবুবুল আলম এবং মোঃ নাদিরশাহ নাদিমকে। এছাড়া সংগঠনের ওয়েবসাইট নির্মাণ ও প্রযুক্তিগত সহায়তায় বিশেষ অবদানের জন্য মোঃ আশরাফুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন কমিটি আগামী দিনে নান্দাইলের চন্ডিপাশাসহ আশপাশের জেলা-উপজেলা এলাকায় সেবামূলক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।