ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ৫ বছরের শিশুকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মোস্তফা গ্রেফতার

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ৫ বছরের এক শিশু কন্যাকে নৌকায় চড়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফা (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। রোববার (১২ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোস্তফা নান্দাইল পৌরসভার আমোদাবাদ মহল্লার আব্দুর রাশিদের পুত্র।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে নান্দাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের আমোদাবাদ গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তফা ওই শিশুটিকে নৌকায় ঘুরিয়ে আনার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে শিশুটির গোপনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে পাষণ্ড মোস্তফা তাকে বাড়িতে পৌঁছে দেয় এবং রক্তক্ষরণের কারণ হিসেবে পরিবারকে জানায় যে, শিশুটিকে ‘জোকে ধরেছে’।

পরবর্তীতে শিশুটির অবস্থার অবনতি হলে এবং মায়ের জিজ্ঞাসাবাদের মুখে সে কান্নায় ভেঙে পড়ে মোস্তফার নির্মমতার কথা প্রকাশ করে। প্রথমে লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও সন্ধ্যার দিকে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। অনবরত রক্তক্ষরণ হতে থাকায় দ্রুত তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আকরামুল্লাহ জানান, শিশুটি মারাত্মকভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় এবং অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে বলেন, “প্রথমে আমরা রক্তক্ষরণের কারণ বুঝতে পারিনি। মোস্তফা মিথ্যা বলেছিল।আমি এই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এলাকাবাসীর পক্ষে এমদাদুল হক নামে এক ব্যক্তি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, “ঘটনাটি জানার পরপরই পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে অভিযান চালিয়ে অভিযুক্ত মোস্তফাকে গ্রেফতার করেছে। শিশুটির জবানবন্দি নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই ঘটনার বিচার দাবি করেছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।