ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ট্রাকচালক ফেরদৌসের

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুন ৪, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় ফেরদৌস শিকদার (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া বাইপাস সংলগ্ন কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস শিকদার পাকুন্দিয়া পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসজনিত রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফেরদৌস শিকদার বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী পোল্ট্রি মুরগীবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর চালক গাড়িসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক পিকআপ ভ্যানটিকে শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।