ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে অভিযুক্তকে সাজা দিলেন ভ্রাম্যমান আদালত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সরকারি হালটের রাস্তা কেটে পুকুর খনন করার সংবাদ প্রকাশের পর তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র হস্তক্ষেপে  স্বপন চন্দ্র সরকার নামে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত স্বপন চন্দ্র সরকার ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের মধ্য গয়েশপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা গেছে, গাংগাইল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তিন রাস্তার মোড় হতে গাংগাইল বাজারগামী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার পাশে স্বপন চন্দ্র সরকার পুকুর খনন শুরু করেন। তবে তিনি পুকুরের কোনো পাড় না রেখে সরকারি রাস্তার অংশ কেটে খাড়াভাবে খনন করেন। এতে রাস্তার নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। এ বিষয়ে গত সোমবার (৩০শে মার্চ) ‘নরসুন্দা নিউজ ২৪” সহ বিভিন্ন অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রতিমন্ত্রী ইয়াসের চৌধুরী এমপি’র দৃষ্টিগোচর হয়। পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতকে নির্দেশনা প্রদান করেন।

ইউএনও ফাতেমা জান্নাত উক্ত বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ’কে অবগত করলে মঙ্গলবার (৩১শে মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা দেখতে পান। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযুক্ত স্বপন চন্দ্র সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযুক্ত স্বপন চন্দ্র সরকার জরিমানার টাকা প্রদান করতে ব্যর্থ হলে তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং বিকেলেই তাকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়।

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভূমি আইন লঙ্ঘন করে সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করায় এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে তাকে এই সাজা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে এক বিশেষ বার্তায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “রাস্তাকে পাড় বানিয়ে যারা পুকুর খনন করে জনগণের চলাচলের পথ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি রাস্তা মেরামতে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয়। যারা সরকারি সম্পদের ক্ষতি করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।” ভবিষ্যতে রাস্তার পাশে পুকুর খননের ক্ষেত্রে সকলকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান জানান।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।