ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

হোসেনপুরে গাঁজাসহ আলী হোসেন নামের এক ব্যক্তি আটক, ৬ মাসের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার ধুলিহর গ্রামে ৩ আগস্ট সোমবার বিকেলে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ আলী হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​জানা গেছে, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভার নেতৃত্বে এবং কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকের পরিচালনায় এই অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে ধুলিহর গ্রামের ইউনুস আলীর ছেলে আলী হোসেনের নিকট থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(ক) ধারা লঙ্ঘনের দায়ে তাকে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে হোসেনপুর উপজেলা পরিষদ মাঠে জব্দকৃত ও উদ্ধারকৃত গাঁজা জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে দণ্ডপ্রাপ্ত আসামীকে বিধি মোতাবেক কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এলাকায় মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।