ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বেপরোয়া গতির সিএনজি ও গরু সংঘর্ষে এক নারী নিহত।। আহত ২

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে সিএনজি চালিত অটোরিকশার সাথে গরুর সংঘর্ষে সঞ্চিতা রানী দাস (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৭ মে) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নান্দাইল মডেল থানাধীন মুসুল্লি ইউনিয়নের তারাঘাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্চিতা রানী দাস সুনামগঞ্জ জেলার ধর্মাপাশা থানার গাছতলা পাইকুড়াটী গ্রামের দীপক চন্দ্র দাসের স্ত্রী। দুর্ঘটনায় আহতরা হলেন— নেত্রকোণা সদরের গাবড়াগাতী গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. ছন্দু মিয়া (৪৩) এবং দুর্গাপুর থানার দাখিনাইল গ্রামের মৃত করম আলীর ছেলে মোজ্জাম্মেল হোসেন (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশা দ্রুত ও বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর একটি গরুর সাথে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত সঞ্চিতা রানী দাসকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে অন্য দুই আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জীবন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি বর্তমানে নান্দাইল হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।