ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বাবার বিক্রিত জমি বুঝিয়ে দিতে পুত্রের তালবাহনার অভিযোগ ॥

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৬, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে দীর্ঘ ১৯ বছর আগে ক্রয় করা জমি বুঝে নিতে গিয়ে এক নিরীহ পরিবারকে মিথ্যা মামলায় হয়রানি ও হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় প্রতিকার চেয়ে গত বুধবার নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ হেলাল উদ্দিন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীনগর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র মোঃ হেলাল উদ্দিন গত ২০০৫ সালে প্রতিবেশী নিজাম উদ্দিনের কাছ থেকে ১০ শতাংশ জমি সাফকাওলা দলিল মূলে ক্রয় করেন। জমি ক্রয়ের পর বিক্রেতা নিজাম উদ্দিন দখল বুঝিয়ে দেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। এরপর নিজাম উদ্দিনের পুত্র মোঃ মাসুদ মিয়া জমির সীমানা বুঝিয়ে দিতে দীর্ঘ সময় ধরে তালবাহানা শুরু করেন। পরবর্তীতে কোন উপায় না পেয়ে গত ১৯ জুলাই (শুক্রবার) বিকেলে সালিশি সিদ্ধান্ত মোতাবেক জমি বুঝে নিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী হেলাল উদ্দিন ও তার স্ত্রী ফিরোজা খাতুন। এছাড়া তারা আরও বলেন, মাসুদ মিয়া উক্ত বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে জমি দখল ও মাছ চুরির অভিযোগ দিয়েছেন এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন।

হেলাল উদ্দিন বলেন, “আমি বৈধভাবে টাকা দিয়ে জমি কিনেও নিজের অধিকার পাচ্ছি না। উল্টো আমাদের ওপর হামলা ও মামলার ভয় দেখাচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাসুদ মিয়া বলেন, “হেলাল উদ্দিন জমি ক্রয় করে থাকলে বৈধ কাগজপত্র দেখাক। বৈধ দলিল দেখাতে পারলে আমি জায়গা ছেড়ে দেব। কিন্তু তারা জোর করে জমি দখলের পাঁয়তারা করেছে ও আমার ফিসারীর মাছ চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি।”

নান্দাইল মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধর বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।