ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

বিদ্যালয়ের সভাপতি মো. আতিকুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, ময়মনসিংহ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মালেকা বিলকিস এবং পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি তৌফিকুল ইসলাম, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন এবং পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফসার উদ্দিন মানিকসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ জন্য বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতিতে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।