ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় IFIC ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আর্থিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে IFIC Bank এর উদ্যোগে ‘আর্থিক সাক্ষরতা’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১১টায় উপজেলার পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার IFIC ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া IFIC ব্যাংকের ইনচার্জ মোঃ রাজিব সেরনিয়াবাতসহ ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সেমিনারে বক্তারা ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, সঞ্চয়ের গুরুত্ব, নিরাপদ ব্যাংকিং, ডিজিটাল লেনদেন, অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বর্তমান সময়ে আর্থিক সাক্ষরতা কেবল একটি প্রয়োজনীয় দক্ষতাই নয়, বরং ব্যক্তি ও সমাজের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং আর্থিক বিষয়ে সচেতন সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

এছাড়া প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম তরুণ প্রজন্মের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে এবং নিরাপদ ও দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে ইতিবাচক ভূমিকা রাখবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।