ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (রজতজয়ন্তী) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ জুলাই) সকালে পাকুন্দিয়া নামা বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক পাকুন্দিয়া নামা বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রোপাইটর মো. মোনায়েম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, ব্র্যাক ব্যাংকের এরিয়া স্মল বিজনেস (নর্থ) এসএমই ব্যাংকিংয়ের রিলেশনশিপ অফিসার আবু ছালেক, রিলেশনশিপ এক্সিকিউটিভ জয় সরকার, রিলেশনশিপ এক্সিকিউটিভ মো. রবিউল ইসলাম, নামা বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের সিনিয়র এএফও মো. রবিউল আওয়াল (সোহাগ) এবং এএফও মো. বরকতউল্লাহ তানভীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাংকিং সেবার বাইরে থাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আর্থিক সেবার আওতায় আনতে ব্র্যাক ব্যাংক যাত্রা শুরু করেছিল। গত ২৫ বছরে গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং এবং এসএমই খাতে অবদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অতিথিরা ব্র্যাক ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।