ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

‘প্রমোট ২৪’-এর লোগো নকল করে অপপ্রচারের অভিযোগ, নান্দাইল থানায় জিডি

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ফেসবুক পেজ ‘প্রমোট ২৪’-এর লোগো ও নাম নকল করে ভুয়া ফেসবুক আইডি ও পেজের মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ৩১ মার্চ পেজটির এডমিন ও সাংবাদিক মো. শাহজাহান ফকির এই জিডিটি দায়ের করেন।

জিডি সূত্রে জানা গেছে, জনৈক অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ ‘প্রমোট ২৪’-এর হুবহু লোগো ব্যবহার করে ‘প্রমোট’ ও ‘প্রমোট TV’ নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজ পরিচালনা করছে। উক্ত ভুয়া আইডিগুলো থেকে গত কয়েকদিন ধরে সমাজের বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের নামে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

অভিযোগকারী শাহজাহান ফকির জিডিতে উল্লেখ করেন, ‘প্রমোট ২৪’-এর সাথে এসব ভুয়া আইডি বা পেজের কোনো সম্পর্ক নেই এবং মূল প্রতিষ্ঠানের কোনো সদস্য এই ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত নন। এসব বানোয়াট তথ্যের কারণে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং ‘প্রমোট ২৪’-এর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

এ বিষয়ে তিনি বলেন, “আমাদের লোগো ব্যবহার করে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমরা দ্রুত এই কুচক্রী মহলকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

নান্দাইল মডেল থানা পুলিশ জিডিটি গ্রহণ করেছে (জিডি নং- ১৬৪১) এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।