ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
এপ্রিল ২২, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কুশাকান্দা গ্রামে নিজ ঘর থেকে নাছরিন বেগম (৬৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা মাঠকর্মী ছিলেন।

মৃত নাছরিন বেগমের স্বামী মৃত ইয়াকুব আলী এবং পিতা মৃত মফিজ উদ্দিন ভূঁইয়া। তার দুই মেয়ে রয়েছেন—স্বর্ণা আক্তার (৪৫) ও কথা মনি (২৫)। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় একাই বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, গত ১৯ এপ্রিল (রবিবার) দুপুর আনুমানিক ২টার দিকে নাছরিন বেগম নিজ বাড়িতে প্রবেশ করেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি এবং কেউ তার খোঁজখবরও নেয়নি।

বুধবার (২২ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে প্রতিবেশীরা তার ঘরের কাছ থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ করেন। পরে বিষয়টি তার বড় ভাই ডা. এ কে এম শহিদুল্লাহ (৭০) ও অপর ভাই সাবেক মেম্বার মহসিন বাবুল তালুকদারকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে মেঝেতে নাছরিন বেগমের ফুলে-পচে যাওয়া মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কিছু কারণে মৃতার সঙ্গে পরিবারের দূরত্ব তৈরি হয়েছিল। পাকুন্দিয়া থানার এসআই সেলিম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।