ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

[ জমির মালিকানা নিয়ে বিরোধ ] আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার পরেও মসজিদ নির্মাণের কাজ চলমান ॥

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের ফরিদাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদের জমির জটিলতা নিয়ে আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদাকান্দার বাসিন্দা মো. মাহবুব আলম ও শায়লা হামিম গং ফরিদাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির বিরুদ্ধে জেলা ময়মনসিংহের বিজ্ঞ নান্দাইল সিনিয়র সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা (মোকদ্দমা নং- ১৭৪/২০২৫) দায়ের করেন। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে আদালত গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নালিশী ভূমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। তবে অভিযোগ রয়েছে, আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদ কমিটির লোকজন বর্তমানে মসজিদ ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, মসজিদটির প্রথম তলা ভবনের ছাদের রড বাইন্ডিংয়ের কাজ চলমান রয়েছে।

তবে মসজিদ কমিটির সভাপতি ও রাজগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বুলবুল ইসলাম জানান, বিআরএস রেকর্ড মূলে ফরিদাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদের নামে ৮ শতাংশ ভূমি রয়েছে এবং এর ৫ শতাংশ ভূমির ওপর বর্তমানে কাজ চলছে। অভিযোগকারীরা প্রাক্কালে দান করা জমি এখন অস্বীকার করছেন বলে দাবি করছেন।

ভুক্তভোগী শায়লা হামিম জানান, তাদের পূর্বপুরুষরা মৌখিকভাবে মাত্র ২ শতাংশ জমি দিয়েছিলেন, কোনো দলিল বা পাকাপাকি হস্তান্তর করেননি। কিন্তু ভুলবশত বিআরএস রেকর্ডে ৮ শতাংশ রেকর্ড হয়ে যাওয়ায় তারা আদালতে রেকর্ড সংশোধনী মামলা করেছেন। তবে আদালত থেকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কমিটির লোকজন জোরপূর্বক কাজ চালিয়ে যাচ্ছেন এবং প্রতিবাদ করলে নানাভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেন তিনি। মসজিদ হোক এটার বিরোধীতা নয়, তবে মসজিদ বৈধ জমিতে হোক এটার দাবি জানান তারা।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে খুব দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।