ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বিপুল পরিমাণ ভুয়া সীল ও জাল সনদসহ দোকান মালিক আটক

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে বিপুল পরিমাণ ভুয়া সীল, চেয়ারম্যান সনদ এবং জাল সার্টিফিকেট রাখার দায়ে মো. বাদল মিয়া নামে এক দোকান মালিককে আটক করা হয়েছে। তিনি শেরপুর ইউনিয়ন যুবলীগের নেতা এবং নান্দাইল উপজেলা পরিষদের সামনে অবস্থিত ‘মামুন কম্পিউটার’-এর মালিক।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত উপজেলা পরিষদ সংলগ্ন মামুন কম্পিউটারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে আটক করেন। অভিযানকালে দোকানটি থেকে ১৯টি জাল সীল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সনদ এবং বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট জব্দ করা হয়। দীর্ঘদিন যাবত প্রশাসনের নাকের ডগায় বসে সে এ ধরনের জালিয়াতি ও প্রতারণা করে আসছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই দোকানে অভিযান পরিচালনা করে এ ধরনের জালিয়াতির সতত্য পাওয়ায় তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাহারুল ইসলাম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।