ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় মাদক সেবন ও বিক্রির দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদক সেবন ও মাদক ক্রয়-বিক্রয়ের অপরাধে সালমান (২৩) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সালমান উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা সালমানকে দেশীয় অস্ত্রসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে মাদক সেবন ও মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে শুনানি শেষে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে পাকুন্দিয়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।