ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়া বাজারে ইউএনও’র মনিটরিং, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া পৌর বাজারের সবজি মহল এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফল, চাল, মাংস ও মশলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে পণ্যের মূল্যতালিকা যাচাই এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রেতাদেরও অতিরিক্ত মূল্য আদায় বা অনিয়ম দেখলে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।
ইউএনও রুপম দাস বলেন, “রমজানে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে। ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. মোবারক হোসেনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।