ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বাজিতপুরের সরারচরে মাদকবিরোধী র‍্যালী ও মানববন্ধন

নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে এক ব্যতিক্রমী মাদকবিরোধী র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শুক্রনায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ মাদক ব্যবসার সাথে জড়িত এক ব্যক্তির দলীয় বহিষ্কারের দাবি জানিয়েছেন।

আয়োজকদের অভিযোগ, হালিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় মাদক কেনা-বেচা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং বিভিন্ন অটো ও মোটরসাইকেল চুরির মতো অপরাধমূলক কার্যক্রমে জড়িত। স্থানীয়দের পক্ষ থেকে এসব অভিযোগের ভিত্তিতে তারা বাজিতপুর উপজেলা বিএনপি’র কাছে রাজিবকে দল থেকে বহিষ্কারের জোর দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, “একটি মাদকমুক্ত সমাজ গড়তে হলে এমন অপরাধীদের দলে কোনো স্থান দেওয়া যাবে না। আমরা দ্রুত তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। যদি এই দাবি পূরণ না হয়, তবে আমাদের আন্দোলন আরও জোরালো হবে।”

এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মাদকবিরোধী কার্যক্রমে তাদের সমর্থন ব্যক্ত করেন এবং একটি পরিচ্ছন্ন সমাজের আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।