শাহজহানা ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০নং শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: ফয়সাল ফকিরকে গ্রেফতার করে থানা পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) রাতে শেরপুর ইউনিয়নের ইস্কুলের বাজার থেকে বিস্ফোরণ মামলার এজাহার নামীয় আসামি ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়াকে ও অজ্ঞাত নামা আসামি হিসাবে ফয়সাল ফকিরকে পৌরসভার দশালিয়া মহল্লা থেকে গ্রেফতার করা হয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দাকার জালাল উদ্দিন মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণ মামলায় তাদেরকে গ্রেফতার করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।

