নিজস্ব প্রতিবেদক- ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের জহিরুল ইসলামের পুত্র কৃষক আক্তার হোসেন (৫০) হত্যা মামলার তিন আসামী দুই দিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে, মামলার আসামীরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে, বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ভাটিসাভার গ্রামের ফজলুল হকের পুত্র স্বপন মিয়া, মানিক মিয়া ও রতন মিয়া। পরবর্তীতে সোমবার (২২ সেপ্টেম্বর) আদালত তাদেরকে ২ দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল আমীন আসামীদের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিমান্ড শেষে বুধবার (২৪ ডিসেম্বর) তাদেরকে পুনরায় জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ভাটি সাভার (বিলপাড়) গ্রামের জহুরুল ইসলামের পুত্র নিহত আক্তার হোসেনের সাথে তাঁর চাচা আব্দুল হেলিম ও জসিম উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এ নিয়ে গত ১২ সেপ্টেম্বর/২৫ইং সকালে বিষয়টি নিয়ে পুনরায় ঝগড়া শুরু হলে এক পক্ষ অপর পক্ষের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে গুরুতর আহত আক্তার হোসেন ওই দিন বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং নান্দাইল মডেল থানায় মামলা নং ৬/২৫ইং একটি হত্যা মামলা নথিভূক্ত হয়।

