ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে গাড়ী পার্কিংকে কেন্দ্র করে সিএনজি চালককে কুপিয়ে হত্যা ॥ আহত ২

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে গাড়ী পার্কিংকে কেন্দ্র করে আবু কালাম (৩৫) নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী চাচাতো ভাইয়েরা।

সোমবার (২৬ জানুয়ারি) অরণ্যপাশা গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই আবু তাহের ও ভাতিজা সুমন মিয়া গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে কিশোরগঞ্জ সদর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, আবু কালাম অরণ্যপাশা গ্রামের মৃত আরজ আলীর পুত্র। বাড়ির সামনে প্রতিবেশী চাচাতো ভাই রবিন, শামীম ও আল আমিনের খোলা জায়গায় প্রতিদিন দুপুরে গাড়ী পার্কিং করতো আবু কালাম। এ নিয়ে বেশ কয়েকবার তাদের সাথে কথা-কাটিও হয়েছে। কিন্তু সোমবার বেলা দুই ঘটিকার সময় আবু কালাম তাঁর গাড়ীটি বাড়ির সামনে কাচাঁ রাস্তার উপর পার্কিং করে। বিষয়টি দেখতে পেয়ে মৃত হাবিবুর রহমানের পুত্র রবিন, শামীম, আলআমিন পূর্বপরিকল্পিতভাবে আবু কালামের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে তাকে মারাত্মক জখম করলে ঘটনাস্থলেই আবু কালাম মারায় যায়।

ঘটনা দেখে আবু তাহের ও সুমন দৌড়ে আসলে তাদের উপরও হামলা চালায় প্রতিপক্ষ। এছাড়া নিহতের লাশ বাড়ির সামনে রাস্তার উপর ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনার খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন এবং লাশের ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। নিহতের বোন সুফিয়া জানান, হামলাকারীরা তাদের বাড়ির কাছে সিএনজি না রাখতে নিষেধ করার পর কালাম সেখানে না রেখে সরকারি রাস্তার উপর রাখার পরও তারা তাঁর ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন দু:খ প্রকাশ করেন এবং এলাকাবাসীর পক্ষ থেকে অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আল-আমীন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।