ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে দাপ্তরিক নীতি লঙ্ঘন করে সরকারি সভায় সাংবাদিকই সভাপতি ও সঞ্চালক ॥

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত সরকারি এক মতবিনিময় সভায় দাপ্তরিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রশাসনিক প্রথা ভেঙে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীনের উপস্থিতিতেই একজন সাংবাদিককে সভার সভাপতি ও সঞ্চালকের দায়িত্ব প্রদান করায় স্থানীয় সচেতন মহল ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে নান্দাইল উপজেলা প্রশাসনিক সভা কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে “মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন” বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার ব্যানারে ” সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়” কর্তৃক বাস্তবায়নের কথা উল্লেখ থাকলেও অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ এনামুল হক বাবুল নামে একজন গণমাধ্যমকর্মী। ব্যানারে সাংবাদিকদের সাথে কোনো নির্দিষ্ট সংবাদ সম্মেলন কথা উল্লেখ না থাকা সত্ত্বেও সরকারি অনুষ্ঠানে এমন অপেশাদারিত্বের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সরকারি দাপ্তরিক নীতিমালা অনুযায়ী কোনো প্রশাসনিক সভায় সাংবাদিকের সভাপতিত্ব বা সঞ্চালনার সুযোগ নেই। অথচ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন স্বশরীরে উপস্থিত থাকা সত্ত্বেও স্থানীয় সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুলকে সভার সভাপতি ও সঞ্চালকের আসনে বসানো হয়। মাত্র এক ঘণ্টার এই সভায় ২১ জন সাংবাদিক ও ৮ জন মৎস্য চাষী উপস্থিত ছিলেন। নিয়মানুযায়ী এ ধরনের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করার কথা ওই অফিসের কোন কর্মকর্তার।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন ভূঞা বিস্ময় প্রকাশ করে বলেন, “সাংবাদিক কেন সভাপতি ও সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন তা আমার জানা নেই। তবে নিয়মানুযায়ী সঞ্চালনার দায়িত্ব ছিল আমার।”

ঘটনার সত্যতা স্বীকার করে নান্দাইল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন বলেন, “দাপ্তরিক নিয়ম নেই, তারপরেও উনাকে (সাংবাদিককে) বলা হয়েছে। তবে প্রতিবেদনে সভাপতি কথাটি বাদ দিয়ে সঞ্চালনায় ছিলেন একথা লিখে দেন।”

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, বিষয়টি আমার জানানেই, তবে খোঁজ নিয়ে দেখছি।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।