ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে পুলিশের অভিযানে মেম্বারসহ ৭ জুয়াড়ি ও ৩ আসামি গ্রেফতার ॥

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের ফুলবাড়ীয়া এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে জুয়া খেলার অপরাধে ৭ জন জুয়াড়িকে ও নন এফআইআর ভূক্ত আরও ৩জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে শুক্রবার (২৪ এপ্রিল) ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফুলবাড়ীয়া গ্রামের মানিক মিয়া (৫০), কামাল পাশা (৫৫), খোকন খান (৪৫), মাহাবুবুর রশিদ ওরফে বুলবুল, সুনিল বিশ্বশর্মা, কামরুজ্জামান এবং বাশহাটি গ্রামের আল আমিন ওরফে বাবুল মেম্বার। এছাড়া ননএফআইআর ভূক্ত আসামি মনির মিয়া (৪০). তামিম মিয়া(১৯) ও নিজাম উদ্দিন (৪০)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং- ২২(৪)২৬ এবং অন্য তিনজের বিরুদ্ধে নন এফআই আর নং ৩৮ এর পুলিশ আইনের ৩৪(৬) ধারায় গ্রেফতার করা হয়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় অপরাধমূলক কার্যক্রম ও অসামাজিক কার্যকলাপ নির্মূল করতে জুয়া, চোর ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।