ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সার-কীটনাশক বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সার এবং কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ আগস্ট) উপজেলার চর শ্রীরামপুর ও শিকদার মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, অভিযানে মেসার্স নাহার এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সার এবং কীটনাশক পাওয়া যায়। এসব নিম্নমানের কৃষি উপকরণ বিক্রির অপরাধে দোকানের মালিক মো. মেহেদী হাসানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী ১৫,০০০ (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে দোকান থেকে আনুমানিক ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা মূল্যের অবৈধ সার ও কীটনাশক জব্দ করা হয় এবং পরবর্তীতে তা বিধি মোতাবেক জনসম্মুখে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ জানান, “অসাধু ব্যবসায়ীরা যাতে কৃষকদের ঠকাতে না পারে এবং কৃষি উপকরণের গুণগত মান বজায় থাকে, সেজন্য প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন অভিযানের ফলে বাজারে সারের কৃত্রিম সংকট ও ভেজাল উপকরণের দৌরাত্ম্য হ্রাস পাবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।