ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার: অভিযুক্ত পলাতক

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। রোববার (৪ঠা অক্টোবর) বিষয়টি এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয় এবং ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবু সাইদ পলাতক রয়েছেন। শনিবার (৩রা অক্টোবর) নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চণ্ডীপাশা গোরস্থান সংলগ্ন ‘বাইতুস রাসূল (সা:) মাদ্রাসা’য় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি উক্ত মাদ্রাসার হেফজখানার নিয়মিত ছাত্র। সে উপজেলার রাজগাতী ইউনিয়নের পূর্ব দরিল্লা বিলপাড় গ্রামের জনৈক বাসিন্দার ছেলে। অভিযুক্ত আবু সাইদ ওই মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার বিবরণ দিয়ে শিশুটির বাবা জানান, শনিবার রাতে তিনি নান্দাইল বাজারে এলে ছেলেকে দেখতে মাদ্রাসায় যান। সেখানে গিয়ে ছেলেকে অত্যন্ত অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যান। পরে রাতে শিশুটির পায়ুপথে রক্তপাত শুরু হলে সে তার মায়ের কাছে শিক্ষকের নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেয়।

শিশুটি জানায়, শিক্ষক আবু সাইদ তাকে বাথরুমে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন চালায়। এ বিষয়ে বাধা দিলে এবং কাউকেও কিছু বলে দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেয় ওই শিক্ষক। এর আগেও ওই শিক্ষক তাকে বেধড়ক মারধর করেছিলেন বলে জানায় শিশুটি।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, “আজ আমার ছেলের সাথে এই জঘন্য ঘটনা ঘটেছে, কাল অন্য কারও সন্তানের সাথেও হতে পারে। আমি এই পাষণ্ড শিক্ষকের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক আনোয়ার হোসেন বিল্লাল সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি জানার পর উভয় পক্ষকে নিয়ে বিষয়টির সুরাহা করার চেষ্টা চলছে এবং স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজহারুল ইসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।