ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

 নান্দাইলে রাতের আঁধারে কৃষকের গাছ কর্তন: থানায় অভিযোগ, আতঙ্কে পরিবার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:  ময়মনসিংহের নান্দাইলে রাতের অন্ধকারে এক কৃষকের মূল্যবান রেইন্ট্রি গাছ কেটে সাবাড় করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক নিরাপত্তা চেয়ে ও অপরাধীদের শনাক্ত করতে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জোয়ালভাঙ্গা গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মুন্সির পুত্র কৃষক মোঃ হাবিবুর রহমান (৬০) গত ২৫ জানুয়ারি রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৬ জানুয়ারি সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার বাড়ির পেছনের একটি বড় রেইন্ট্রি গাছ গোড়া থেকে তিন ফুট ওপরে কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, ২৬ জানুয়ারি রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক হাবিবুর রহমান জানান, গাছটি কাটার ফলে তার আনুমানিক ১০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি বেশি উদ্বিগ্ন। তিনি বলেন, “কারা কেন এই গাছ কাটল বুঝতে পারছি না। আমরা এখন চরম আতঙ্কে আছি। যারা রাতের আঁধারে গাছ কাটতে পারে, তারা আমাদের পরিবারের বড় ধরনের ক্ষতিও করতে পারে।”

ঘটনার পর আশপাশের লোকজনকে বিষয়টি অবগত করলেও এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রতিকার চেয়ে হাবিবুর রহমান নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

নান্দাইল মডেল থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাছ কাটার মতো এ ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত এই ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।