ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে রেললাইনে পাশে হাতবিহীন অজ্ঞাত মরদেহ ॥

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের নান্দাইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪২) হাত বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে আশ্চর্যের বিষয় হলো, নিহতের দেহ এক স্থানে পড়ে থাকলেও তার একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়েছে সেখান থেকে অন্তত ১৬ কিলোমিটার দূরে।

রোববার (১৯ এপ্রিল) ভোরে নান্দাইল উপজেলার মুসল্লি ইউনিয়নের দাপুনহাটি জনতাবাজার সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে স্থানীয় রুকনুদ্দিন হেলাল নামের এক ব্যক্তি রেললাইনের পাশে হাতবিহীন এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহতের শরীর থেকে বিচ্ছিন্ন হাত সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে জানা যায়, নান্দাইল থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী রেলস্টেশন এলাকায় ও সরিষা নামক স্থানে দুই জায়গা খণ্ডিত হাত পড়ে আছে। দুপুরে পুলিশ ওই হাত উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর ধারণা, ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি দাপুনহাটি অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। সম্ভবত ট্রেনের চাকায় হাতটি আটকে যায় এবং ঈশ্বরগঞ্জের সোহাগী এলাকায় গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের খণ্ডিত হাতের আঙুলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহটি আপাতত কিশোরগঞ্জ পৌরসভা সরকারি কবরস্থানে অজ্ঞাত হিসেবে দাফন করার প্রক্রিয়া চলছে। পুলিশ নিহতের পরিচয় উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: কালের কন্ঠ

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।