ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে সহোদর ভাইদের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ ছোট ভাই ॥ হামলা ও লুটপাটের অভিযোগ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ২, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর ভাই ও ভাতিজাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে নিরীহ ছোট ভাই কৃষক মহিউদ্দিন। অত্যাচারীদের হামলায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছেন।

গত ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকালে উপজেলার রাজগাতী ইউনিয়নের বিলভাদেরা গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মহিউদ্দিন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ৬ জন নামীয় এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামাকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর সহোদর ভাই বিবাদী আবুল কাশেম ও হেলাল উদ্দিন গংদের সাথে মহিউদ্দিনের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা দলবদ্ধভাবে মহিউদ্দিনের বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে ফারজানা আক্তারকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তাকে বাঁচাতে মা ফেরদৌসী আক্তার এগিয়ে এলে তাকেও গুরুতর আহত করা হয়।

ভুক্তভোগী মহিউদ্দিন জানান, হামলাকারীরা কেবল মারধরই করেনি, বরং ঘরে ঢুকে একটি নতুন ফ্রিজ, সুকেজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া এ ঘটনায় একটি স্বর্ণের চেইন এবং সুকেজের ড্রয়ার ভেঙে নগদ টাকা ও চালের বস্তা লুট করার অভিযোগ উঠেছে। আহত ফারজানা ও ফেরদৌসী আক্তার বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে বিবাদী আবুল কাশেম বলেন,  “ভাংচুর ও লুটপাটের বিষয়ে কিছু বলতে পারবো না। তবে কেউ যদি মুখের কাছে এসে রেগে কথা বলে, তবেকি কেউ কাউকে ছেড়ে দেয়। এছাড়া্ আমাদের প্রাপ্য আমাদেরকে ‍বুঝিয়ে না দিয়ে বরং উল্টো আমাদের উপর অত্যাচার করে যাচ্ছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।