ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তথ্য প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগে নান্দাইলে ৩৫ জন সাংবাদিকের পিআইবি প্রশিক্ষণ শুরু ॥

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: “মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র বিশেষ নির্দেশনায় ও ব্যবস্থাপনায় ময়মনসিংহের নান্দাইলে কর্মরত ৩৫ জন সাংবাদিকের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে নান্দাইল উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে  ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক উন্নত মানের প্রশিক্ষণ’ এর উদ্বোধন করা হয়, যা আগামী ১৫ জুন প্রশিক্ষণ সম্পন্ন হবে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব এবং উদ্বোধনী বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাত। এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদ, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল।

প্রশিক্ষণার্থী সাংবাদিকগণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, প্রান্তিক পর্যায়ের সাংবাদিকদের জন্য এ ধরনের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা বর্তমান সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

অনুষ্ঠানে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির জ্ঞান অপরিহার্য। বিশেষ করে ভুয়া সংবাদ বা গুজব শনাক্তে ‘ফ্যাক্ট চেক’ এবং সংবাদ উপস্থাপনায় ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)’ ও ‘মাল্টিমিডিয়া’র সঠিক ব্যবহার সাংবাদিকদের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।

এসময় পিআইবি’র জিএম মোস্তাফিজুল আলম, প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনসহ প্রশিক্ষণার্থী সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।