ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ॥

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:  ময়মনসিংহের নান্দাইলে রেজাউল মুরীদ মৃধা (৪৭) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল আমীনের নির্দেশনায় এ.এস.আই ভোলানাথ সাহা’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মুসুল্লী ইউনিয়নের মোরাগলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত রোস্তম মৃধার পুত্র।

থানা সূত্রে জানাগেছে, রেজাউল মুরীদ মৃধা সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। দীর্ঘদিন যাবত সে এলাকা ছেড়ে পলাতক ছিল। এছাড়া স্থানীয় সূত্রে জানাগেছে, রেজাউল মুরীদ মৃধা এলাকার একজন মামলাবাজ লোক হলেও তাঁর বিরুদ্ধে আদালতে দায়েরকৃত সিআর ৯৫/২৩ নং মামলা রয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল আমীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ওই আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।