ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পরিকল্পিত হত্যার প্রতিবাদে পাকুন্দিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জুবায়েদ হোসাইন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে পাকুন্দিয়া সরকারি কলেজ চত্বর থেকে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইটে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক (উজ্জল), সদস্য সচিব শাহীন আলম (জনি), পৌর ছাত্রদলের আহ্বায়ক সামসুল আলম (সবুজ), সদস্য সচিব মিজানুর রহমান (ফেরদৌস), কলেজ শাখা সভাপতি তৌফিক সরকার ও সাধারণ সম্পাদক এনামুল হক।
বক্তারা বলেন, রোববার রাতে টিউশনি করাতে গিয়ে পুরান ঢাকায় নৃশংসভাবে খুন হন মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।