ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় অজ্ঞান পার্টির কবলে এক দম্পতি: ১৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১ অক্টোবর গভীর রাতে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া সহরুল্লাহ বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে স্বামী-স্ত্রীকে অজ্ঞান করে প্রায় ১৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক ব্যবসায়ী শামিম মিয়া ও তার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার পর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত দল ওই বাড়ির জানালা ও দরজায় হামলা চালায়। এরপর তারা একাধিক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের মুখে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে তাদের জিম্মি করে ফেলে। এরপর ডাকাতরা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

ভুক্তভোগী শামিম মিয়া জানান, “রাত ১টার পর ডাকাতরা আমাদের অজ্ঞান করে ফেলে। এরপর আলমারি ভেঙে ১৫ লাখ টাকা ও আমার স্ত্রীর ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। আমার দীর্ঘদিনের সঞ্চয় ডাকাতরা লুট করেছে।”

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, “অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।