ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক কারবারি, জুয়া, গরু চুরি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামের শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী এনামুল, রমিজ, কাশেম, ইপেল, মোস্তাকিম, রিপনসহ আরও অনেকে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, মোটরসাইকেল ও গরু চুরি, ইভটিজিং এবং জুয়ার বিস্তারে জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা থাকলেও তারা অব্যাহতভাবে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় প্রতিবাদ করলেই তাদের পক্ষ থেকে হামলা-মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

বিক্ষোভকারীরা আরও জানান, গত ৬ নভেম্বর পশ্চিমপাড়া মসজিদের সামনে মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসী একটি অপ্রকাশ্য বৈঠক আয়োজন করে। খবর পেয়ে এনামুল, রমিজ, কাশেম, ইপেল, মোস্তাকিম ও রিপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে খুরশিদ উদ্দীনের ছেলে স্বপন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। ওইদিন রাতেই স্বপনের ভাই সুজন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় ৮ জনের নাম উল্লেখ করে অভিযোগ দেন।

অভিযোগ উঠে, হামলা-অভিযোগের ঘটনায় উল্টো সন্ত্রাসী এনামুলের ভাই রুবেল একই দিন ১২ জন নিরীহ এলাকার মানুষের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেটি থানা থেকে এফআইআর করা হয়। অথচ আহত স্বপনের ভাই সুজনের দেওয়া অভিযোগটি থানা কর্তৃপক্ষ এফআইআর করেনি, যা স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।

বিক্ষোভকারীরা দৃষ্টান্তমূলক তদন্ত, মাদক-সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দায়ের করা ‘মিথ্যা মামলাটি’ প্রত্যাহারের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন—
মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি মজনু মিয়া, পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি রহিম উদ্দীন, একই মসজিদের ইমাম আলামিন মুন্সি, সাবেক শিক্ষক নুরুল ইসলাম, সমাজসেবক জুয়েল রানা, কৃষক আবুল হোসেন, সবুজ মিয়া, শিক্ষার্থী সাব্বির হোসেন, আশফিয়াত, ফারজিয়া ও লিজামনি।

এলাকাবাসীর দাবি—দ্রুত ব্যবস্থা না নিলে তাদের আন্দোলন আরও কঠোর হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।