ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় সংঘবদ্ধ হামলায় একজন নিহত: স্বজনদের বিচারের দাবি

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি :- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত জেরে মাহবুব জিয়া (৪০) হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের স্বজনেরা। বুধবার রাতে জাঙ্গালিয়ার চরকাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরুদ্ধে জেরে গত ২৩ নভেম্বর বিকেলে ইলিয়াস মিয়া, ফরহাদ মিয়া, সামাদ, তানভির ও সুরমা আক্তারসহ সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্রে হামলা চালায়। এতে মাহবুব জিয়া, রফিক ও সায়িম গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর মাহবুব জিয়া মারা যান।

হামলা ঠেকাতে গেলে হুমাইরা, তানিয়াসহ আরও কয়েকজন আহত হন। একজন গুরুতর আহত ব্যক্তি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাছির উদ্দীন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন জানান, ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।