ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ময়মনসিংহে সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেত্রী তাহমিনা বেগম রিপা।

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুঃসময়ের কাণ্ডারি, ময়মনসিংহের নান্দাইল তথা উত্তর জেলা রাজনীতির পরিচিত ও নির্ভীক মুখ মোছাঃ তাহমিনা বেগম রিপা সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।

তাহমিনা বেগম রিপা ১৫৪ ময়মনসিংহ-৯ (নান্দাইল) নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর মনোনয়ন ফরম সংগ্রহের খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তিনি নান্দাইলবাসীসহ তৃণমূলের সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

রাজনীতিতে তাহমিনা বেগম রিপার রয়েছে সুদীর্ঘ ও সফল অভিজ্ঞতা। তিনি ২০০৪ সালে নান্দাইল পৌরসভার সফল কাউন্সিলর এবং ২০০৯ সালে নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এবং ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহ-সভাপতি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন। এর আগে তিনি নান্দাইল উপজেলা মহিলা দলের আহবায়ক ও ময়মনসিংহ জেলা মহিলা দলের দুইবার যুগ্ম সম্পাদিকা হিসেবে নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন।

জানাগেছে, বিগত আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলে তাহমিনা বেগম রিপা ও তাঁর পরিবারকে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। একাধিক মিথ্যা মামলা, দফায় দফায় শারীরিক হামলা এবং অমানুষিক নির্যাতনের শিকার হলেও রাজপথ ছাড়েননি এই লড়াকু নেত্রী। প্রতিকূল পরিস্থিতির মাঝেও তিনি কখনও পিছু হাঁটেননি।

তাহমিনা বেগম রিপা তিনি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ভূঁইয়ার সুযোগ্য কন্যা। তাঁর স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াও নান্দাইল পৌর বিএনপির  সাবেক সদস্য। রাজনৈতিক কারণে এই দম্পতিকে বিগত বছরগুলোতে কারাবরণসহ নানামুখী হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কোনো ভয়ভীতি বা প্রলোভন তাঁদের জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।

ময়মনসিংহের রাজনৈতিক সচেতন মহলের ধারণা, ত্যাগী ও পরীক্ষিত নেত্রী হিসেবে তাহমিনা বেগম রিপার মতো নেত্রীরা সংরক্ষিত আসনে মনোনীত হলে উত্তর জেলা বিএনপি আরও শক্তিশালী হবে এবং নারীদের রাজনীতিতে অংশগ্রহণ আরও বেগবান হবে। একজন ত্যাগী ও লড়াকু সৈনিক হিসেবে দল এবার তাঁকে যথাযথ মূল্যায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন।

এ বিষয়ে তাহমিনা বেগম রিপা বলেন, “আমি রাজনীতি করি মানুষের অধিকার আদায়ের জন্য। গত ১৫-১৬ বছর আমার ও আমার পরিবারের ওপর যে পরিমাণ জুলুম-নির্যাতন হয়েছে, তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছি, কিন্তু শহীদি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব আমাকে মনোবল জুগিয়েছে। আমি রাজপথে ছিলাম, আছি এবং আগামীতেও দলের যেকোনো নির্দেশে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।