নিজস্ব প্রতিবেদক:– ময়মনসিংহের নান্দাইলে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব মোঃ সেলিম ফকির। নির্বাচনকে সামনে রেখে তিনি বর্তমানে ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।
সম্প্রতি ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা জানিয়ে মাঠে নেমেছেন তিনি। গণসংযোগকালে সেলিম ফকির ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনছেন এবং এলাকার উন্নয়নে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরছেন।
এ বিষয়ে মোঃ সেলিম ফকির জানান, “৫নং ওয়ার্ডের অবহেলিত জনগণের অধিকার আদায়ে আমি কাজ করতে চাই। নির্বাচিত হলে আমার প্রধান লক্ষ্য হবে এই ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। বিশেষ করে এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে তরুণ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠন করাই আমার মূল অঙ্গীকার।”
কাউন্সিলর পদ প্রার্থী সেলিম ফকিরের সমর্থিতরা জানান, সেলিম ফকির দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের আপদে-বিপদে পাশে থেকেছেন। তিনি এলাকার মানুষের কাছে একজন ‘জনদরদী ও সুখ-দুঃখের সাথী’ হিসেবে পরিচিত। ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন এবং তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চেয়ে প্রচারণা চালাচ্ছেন।
গণসংযোগকালে সেলিম ফকির সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসা দেখে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

