নিজস্ব প্রতিবেদক: “জনপ্রতিনিধিত্ব কোন পেশা নয়, জনগণের সেবায় একমাত্র লক্ষ্য” এই মহান ব্রতকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪ নং চন্ডীপাশা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সাবেক ছাত্র ও যুবদল নেতা মোঃ সাব্বির ভূঁইয়া। তিনি তারুণ্যের শক্তি আর সেবার মানসিকতা নিয়ে তিনি চন্ডীপাশা ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সে লক্ষ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চন্ডিপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাশহাটি বাজার সংলগ্ন ম্যাজিক সোয়েটার গার্মেন্টসের সামনে স্থানীয় জনগণের সাথে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রবীন ব্যক্তি চাঁন মিয়ার সভাপতিত্বে ও জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদ প্রার্থী সাব্বির হোসেন ভূইয়া বলেন, “আমি জনগণের সেবক হতে চাই, আমি মানুষের চেয়ারম্যান হতে চাই। আমি নির্বাচিত হলে চন্ডিপাশা ইউনিয়নের সাধারণ মানুষ সহজে আমার সাথে মন খুলে তাদের অভিযোগ ও আবদারের কথা বলতে পারবে।
এ বিষয়ে মোঃ সাব্বির ভূঁইয়া আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নান্দাইল আসনের মাটি ও মানুষের নেতা তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির হাত ধরে সরকারের উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।
উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন তাঁর পিতা মিলন ভূইয়া, সাবেক ইউপি সদস্য খোকন ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী শহীদ ভূইয়া, সাংবাদিক শাহজাহান ফকির প্রমুখ। এসময় স্থানীয় সর্বন্তরের শ্রেণিপেশার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
![]()

