ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে জলপাইয়ের লোভ দেখিয়ে ১১ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ॥

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই প্রতিবেশীর বিরুদ্ধে। গত বুধবার (১লা অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর মুসুল্লী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শুক্রবার (৩রা অক্টোবর) রাতে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী শিশু কন্যা ঘটনার দিন বিকেলে বাড়ির উত্তর পাশে প্রতিবেশী মোঃ শহিদ মিয়ার (৫০) বাড়ির পেছনে জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়। এসময় প্রতিবেশী শহিদ মিয়া শিশুটিকে জলপাই দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বসতবাড়ির উত্তর ভিটার টিনের ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে শহিদ মিয়া শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের সময় আরেক প্রতিবেশী আঃ মজিদ ওরফে হাওলা (৫০) ঘরের বাইরে পাহারা দিচ্ছিল। এরপর শিশুটিকে আরেক দফা ধর্ষণ করে আ: মজিদ হাওলা। এসময় শহিদ মিয়া শিশুটির মুখ চেপে ধরে রাখে। পরে শিশুটি তাদের হাত থেকে ছুটে গিয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে দুই অভিযুক্ত ধর্ষক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযুক্তের পরিবার এ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অভিযোগ তুলে নিতে শিশুটির পরিবারকেও হুমকি দিয়ে যাচ্ছে। এই জঘন্য ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির পরিবার।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা পক্রিায়াধীন। শিশুটিকে মেডিকেলে পাঠানো হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।